ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার ৩০ অগ্রহায়ণ ১৪৩২

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা আজ শনিবার থেকে বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ শনিবার (২১ জুন) থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা  অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে কেন সেবাটি বন্ধ রাখা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (২০ জুন) জাতীয় সংবাদপত্রে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (২১ জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্যকারণে তাদের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি।

অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন জেলায় অগ্রণী ব্যাংকের ৫৬৭টি এজেন্ট পয়েন্ট রয়েছে। যেখান থেকে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।