ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

অধিকাংশ মিউচুয়াল ফান্ডের সম্পদমূল্য কমেছে, কারো মুনাফাই হয়নি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বহুদিন ধরে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাত বেশ অবহেলিত হয়ে আছে। বাজারে বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইজে আটকে থাকার কারণে ভালো যায়নি  ২০২৩ সাল। বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইজে আটকে থাকার কারণে ফান্ডগুলোর কোন মুনাফা হয়নি।

অন্য বছরের চেয়ে গতবছর তুলনামূলক বিভিন্ন কোম্পানির লভ্যাংশ কম কম দিয়েছে, আবার অনেক কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেনি। যে কারনে এই সময়ে বাজারে অধিকাংশ ফান্ডের সম্পদ মূল্য কমেছে। পাশাপাশি অনেক ফান্ডের ইউনিটে কোন মুনাফা হয়নি।

গত বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৭ টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫টির সম্পদ মূল্য বেড়েছে এবং কমেছে ২২টির।

সম্পদমূল্য বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ৪ টি ফান্ড, এর মধ্যে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য বেড়েছে ৬০.০৮ শতাংশ, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সম্পদমূল্য বেড়েছে ৪৪.০১ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের সম্পদ মূল্য বেড়েছে ৪২.০২ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য বেড়েছে ২৮.০৩ শতাংশ।

অন্যদিকে সম্পদমূল্য কমে যাওয়ার তালিকায় ২২টি ফান্ডের মধ্যে আইসিবি এমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য কমছে ১০০ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদমূল্য কমছে ৬৪.০৯ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের সম্পদ মূল্য কমছে ৯.০৫ শতাংশ  ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের সম্পদ মূল্য কমছে ৪.০৪ শতাংশ সম্পদ মূল্য কমেছে।

গত  বছরে ইউনিট রিটার্নের দিক থেকে শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট রিটার্ন এসেছে ৯৫.০৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট রিটার্ন এসেছে ২০.০৮ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট রিটার্ন এসেছে ২০.০৫ শতাংশ ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ফান্ডের ইউনিট রিটার্ন এসেছে ১৫.০৫ শতাংশ।
অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে সিএমপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের রিটার্ন কমেছে  ৫.০১ শতাংশ ও ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রিটার্ন কমেছে ২.০৯ শতাংশ। এছাড়া ১৬টি ফান্ডের কোন মুনাফা হয়নি।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে বেশ কিছু মিউচুয়াল ফান্ড বাজারে বেশ আধিপত্য বিস্তার করে লেনদেন হয়েছিল। সেই আধিপত্য মিউচুয়াল ফান্ডের মুনাফা কেন্দ্রিক ছিলনা। মিউচুয়াল ফান্ডের কয়েকটি ইউনিটের দাম বাড়ার কারণে মূলত সাইক্লোজিকাল মুভমেন্ট এসেছিল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।