শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জায়ান্ট কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ চীনের ঝংশান ডিংসন ফুড মেশিনারি লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন মাল্টিকালার কুকিজ (বিস্কুট) উৎপাদন লাইন আমদানি ও স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, বছরে ৯ হাজার ৪৮ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ লাইন আমদানিতে ব্যয় হবে ১৩ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা। এটি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নিজস্ব কারখানায় স্থাপন ও চালু করা হবে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭.৯৭ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭.৮৮ টাকা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.১৫ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২.১২ টাকা । ৩১ মার্চ ২০২৫, শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.২৬ টাকা ।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ার হোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল, কোম্পানিটিড় অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৬৫ কোটি ৬৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬, এর মধ্যে ৩২.৩৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ২০.৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৪.২১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১২.৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।