ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

আইএফআইসি ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্তব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক পিএলসির(IFIC) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায়  তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।

সভায় পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা, মুহাম্মদ মনজুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক, হেড অব আইসিসি এম মজিবর রহমান ও সিএফও দিলীপ কুমার মন্ডল।

মো. মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংক ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লঙ্কাবাংলা সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।