অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

মাস্কের এক্স আইনি লড়াইয়ের মুখে!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) কর্মীদের প্রতিশ্রুত বোনাস দিতে ব্যর্থ। এতে আইনি লড়াইয়ের মুখে পড়েছে কোম্পানিটি। গত শুক্রবার (২২শে ডিসেম্বর) ফেডারেল বিচারক এ সংক্রান্ত মামলাটি খারিজ করার জন্য এক্সের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্সের মামলা খারিজ করার প্রস্তাবকে প্রত্যাখান করে ফেডারেল বিচারক রায়ে জানান, কর্মীদের প্রতিশ্রুত বোনাস দিতে ব্যর্থতার অভিযোগে এ কোম্পানিকে মামলার মুখোমুখি হতে হবে।

অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হবে বিজ্ঞাপন, ক্ষুব্ধ গ্রাহকরা

গত ২০২২ সালের অক্টোবর মাসে বিলিয়নিয়ার ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার পর কর্মীদের বার্ষিক বোনাস না দেয়ার অভিযোগ রয়েছে। চুক্তি অনুসারে কর্মীদের সেই বোনাস দেয়ার কথা ছিল। এমনকি কোম্পানির নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা বারবার সেই বোনাস দেয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু কোম্পানি সেটি না দেয়ায় ২০২৩ সালের জুনে এক্সের বিরুদ্ধে মামলা করেন কর্মীরা।

সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে এক্সের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে এ মামলাটি করেছেন এর কমপেন্সেশন বিভাগের সিনিয়র ডিরেক্টর মার্ক শোবিঞ্জার। তিনি অবশ্য গত মে মাসে কোম্পানি ছেড়ে দেন।

গত সপ্তাহের শেষের দিকে একজন ফেডারেল বিচারক বলেছিলেন, ‘এক্সের বিরুদ্ধে শোবিঞ্জারের মামলাটি যুক্তিসঙ্গত ছিল এবং তিনি এটিকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।’

শুক্রবার (২২শে ডিসেম্বর) মার্কিন জেলা বিচারক ভিন্স সাবারিয়া রায়ে বলেন, এক্সের কর্মীদের বোনাস দেয়ার প্রস্তাবটি ক্যালিফোর্নিয়ার আইনের অধীনে একটি বাধ্যতামূলক চুক্তিতে পরিণত হয়েছে।

মামলা খারিজ করার প্রস্তাবে কোম্পানির যুক্তি হচ্ছে, একটি মৌখিক প্রতিশ্রুতি বাধ্যতামূলক হওয়া উচিত নয় এবং মামলাটি টেক্সাসে শোনা উচিত। তবে বিচারক বলেছেন, একটি চুক্তি কার্যকর করা যেতে পারে কি-না, সেই  প্রশ্নে ক্যালিফোর্নিয়ার আইন প্রযোজ্য।

মামলার অভিযোগে বলা হয়, গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটি অধিগ্রহণের ঘোষণা আসার পর অনেক কর্মীই তাদের ক্ষতিপূরণ এবং বার্ষিক বোনাস পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আবার এটি কিনে নেয়ার পরপর কোম্পানির নির্বাহীরা বারবার কর্মীদের ২০২২ সালের বোনাস লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে এত সব প্রতিশ্রুতি সত্ত্বেও কর্মীদের বোনাস দেয়া হয়নি বলে অভিযোগ আনা হয়েছে মামলায়।

এদিকে, এক্স তার জনসংযোগ দলকে সরিয়ে নিয়েছে। তাই এ বিষয়ে মন্তব্যের জন্য যখন সিএনএন থেকে অনুরোধ করা হয়, তখন কোনো সাড়া পাওয়া যায়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।