গ্যাসের পাইপলাইনের জরুরি মেরামতের জন্য আগামীকাল শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর আশেপাশে ও গাজিপুরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ শুক্রবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশনকোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা টঙ্গী, ঢাকা–ময়মনসিংহ রোডের পশ্চিম পার্শ্ব আব্দুল্লাহপুর থেকে বোর্ড–বাজার পর্যন্ত সব শ্রেণিরগ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপবিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।