দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SINOBANGLA) কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা সংগ্রহ করবে।
রাইট শেয়ারের জন্যে রেকর্ড তারিখ নির্ধারিত করা হয়েছিল গত ৯ই জানুয়ারি। ৯ই জানুয়ারি রেকর্ড তারিখ পর্যন্ত যাদের শেয়ার ছিল তারা ১:২ অনুপাতে রাইট শেয়ার পাবেন।অর্থাৎবিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন ২০ টাকা অভিহিত মূল্য (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ)।
রাইট শেয়ারের টাকা ব্যাংকের মাধ্যমে জমা দেয়া শুরু হয়েছিল গত ২৮ শে জানুয়ারি আর শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি)। কোম্পানিটির রাইট শেয়ারের টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির নিন্মলিখিত শাখা সমূহে জমা দিতে হবে।

১২ই ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯১ তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করাহয়।
অনুমোদিত প্রস্তাব অনুসারে, সিনোবাংলা ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎবিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।
Sinobangla Rights Issue Application ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কোম্পানিটি ২০ টাকা অভিহিত মূল্যের (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ) ১ কোটি ৯ লাখ ৮ হাজার ২৮৩টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে। ইউসিবি ম্যানেজমেন্ট লিমিটেড ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।