পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, জনতা ইন্স্যুরেন্স পিএলসি ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া ইন্স্যুরেন্স
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২১ জুন বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ও ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ।
জনতা ইন্স্যুরেন্স
কোম্পানিটির পর্ষদ সভা ১৬ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ।
স্ট্যান্ডার্ড সিরামিক
কোম্পানিটির পর্ষদ সভা ১৭ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।