ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

আজকের দিন শেষের শেয়ারবাজারের চুম্বক খবরাখবর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে। সেই সাথে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪.৬১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২.২০ পয়েন্ট কমে সূচকটি অবস্থান করছে  ৯৯৫.৭০ পয়েন্টে  এবং ‘ডিএস-৩০’ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৯ টি কোম্পানির, বিপরীতে ১৫৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ ২০ শেয়ার

দর পতনের শীর্ষ ২০ শেয়ার

লেনদেনে শেয়ার সংখ্যার দিক দিয়ে শীর্ষ ২০ তালিকা

ব্লক লেনদেনের তালিকা

আজ সূচক ও লেনদেন বাড়লেও বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম। সূচক উঠানামা করার কারণে  অধিকাংশ বিনিয়োগকারী নিষ্ক্রিয় ছিলেন।বাজার বিশ্লেষকদের মতে  আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে শেয়ারবাজারে। ফলে প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।