ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

আজ বুধবার পোশাক কারখানা চালু হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ বুধবার টানা তিন দিন বন্ধ থাকার পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বস্ত্রকল খুলছে। শিল্পকারখানার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে গতকাল ব্যবসায়ী কে আজাদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দারস্থ হয়েছিলেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার বিকেলে বিজিএমইএর নেতারাবৈঠক করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বেঅনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, মো. নাছির উদ্দিন, পরিচালক শোভন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কে আজাদ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি তপন চৌধুরী অংশ নেন।

বৈঠক শেষে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিজিএমইএ  এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার থেকে তৈরি পোশাক কারখানা চালু হবে।

জানতে চাইলে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল গনমাধ্যমকে বলেন, বৈঠকে কারখানা খোলার পাশাপাশি ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। অধিকাংশ নেতাই অর্থনীতি সচল রাখতে কারখানা খুলে দেওয়ার পক্ষে মত দেন। কারণ কারখানা খুলে দেওয়ার সঙ্গে ব্যবসা ধরে রাখার পাশাপাশি সময়মতো শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ও জড়িত। ফলে কারখানা চালু ছাড়া অন্য কোনো উপায় নেই।

বর্তমানে নিরাপত্তা নিয়ে একধরনের শঙ্কা রয়েছে। তবে নিজেদের শ্রমিকদের দিয়েই নিরাপত্তা নিশ্চিতের কাজটি করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।