ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ হতে চলছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নবম আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত। ‘এ’ গ্রুপে দু’দলের এটি দ্বিতীয় ম্যাচ।

হার দিয়ে এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান।

টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয়ের স্বাদ পায় ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। পাকিস্তান সফরে নিজ সরকারের অনুমতি না থাকায় এ ম্যাচটি দুবাইয়ে খেলছে ভারতীয় ক্রিকেট দল। দুবাই স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক সমাগম হবে এবং লাখ-লাখ দর্শক টেলিভিশনে বসে এই হাইভোল্টটেজ ম্যাচটি দেখবে।

দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারনে শুধুমাত্র আইসিসির ইভেন্টেই মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এক দশকেরও বেশি সময় ধরে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দু’দল। ২০০৮ সালে এশিয়া কাপের জন্য সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ভারতীয় দল।

তাই আইসিসি ইভেন্টে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে সারাবিশ্বের লাখ-লাখ ভক্তদের আগ্রহ, উন্মদনা থাকে আকাশ ছোঁয়া। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে এ ম্যাচের সব টিকিটি শেষ হয়ে যায়।

আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যাওয়ায় চাপের মধ্যে থেকেই ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। আট জাতির টুর্নামেন্টে সেমিফাইনালের পথে টিকে থাকতে হলে ফেভারিট ভারতকে হারাতে হবে পাকিস্তানকে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।