দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের (AMRANET) রাইট শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশন আজ (২৪ শে মার্চ )শুরু হবে। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
রাইট শেয়ার ইস্যু –সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ মার্চ। অর্থাৎ ৭ মার্চ যাদের আমরানেটওয়ার্কের শেয়ার ছিল তারা সবাই রাইট শেয়ার পাবে।
গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ১R:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে।
কোম্পানিটি ১R:২ অনুপাতে ৩ কোটি ৯৯ লক্ষ ৩ হাজার ৩০৪ টি সাধারণ শেয়ার রাইটশেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে।অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারপাবেন ৩০ টাকা দামে (শেয়ার প্রতি ২০ টাকা প্রিমিয়ামসহ)।
কোম্পানিটি এ রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেমআপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ ও রাইট ইস্যুসংক্রান্ত খরচেব্যবহার করবে।
কোম্পানিটির রাইট শেয়ারের টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিন্মলিখিত শাখাসমূহে জমা দিতে হবে।
কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেমআপগ্রেশন, নেটওয়ার্ক কভারেজ এক্সপেনশন ও রাইট ইস্যু সংক্রান্ত খরচ করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।