ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আয়কর বকেয়ার অভিযোগে ২৫ শিল্পীর ব্যাংক হিসাব জব্দ, আছেন উপদেষ্টার বউও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আয়কর বকেয়া থাকার অভিযোগে চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নুসরাত ইয়াসমিন তিশা, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৫ জুন এই ২৫ ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে প্রত্যেকের ব্যাংক হিসাব নম্বর, বকেয়া করের পরিমাণ, টিআইএন নম্বর ও পাসপোর্ট নম্বর উল্লেখ রয়েছে।

যাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে তারা হলেন-হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ. কে. এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ. কে. এম. হুমায়ন কবির ও মো. মিকাইল হোসেন।

এনবিআর সূত্রে জানা গেছে, বকেয়া কর পরিশোধের জন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। অনেকেই সময় চেয়েছেন। বকেয়া পরিশোধ হলেই তাদের ব্যাংক হিসাব পুনরায় সচল হবে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।