শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি(ALARABANK) ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে, বন্ডটি হবে ব্যাংকের পঞ্চম সাব-অর্ডিনেটেড। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ১১৫ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭১৩। এর মধ্যে ৪৭.৫৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.৩২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮.৯১ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে (১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস )। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.১৪ টাকা । গত বছরে যা ছিল ১.৮৯ টাকা । গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৬৩ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।