শিল্পাঞ্চল আশুলিয়ার প্রায় সব গার্মেন্টস কারখানা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলেছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শান্তিপূর্ণভাবেই কারখানায় প্রবেশ করেছেন শ্রমিকরা। তবে নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টসে বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
এদিবে আজও কাজে যোগ দেননি নাসা গার্মেন্টের শ্রমিকরা। বন্ধ রয়েছে নিউ এইজ ও আল মুসলিম এ্যাপারেল্ স নামের আরো দুটি কারখানা। খুলে দেওয়া কারখানাগুলোর কর্তৃপক্ষ জানায়, তাদের শ্রমিকরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কাজ করছেন। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথবাহিনীর সদস্যরা।
এর আগে, শুক্রবার আশুলিয়ার তৈরি পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিয়ে বিজিএমইএর কার্যালয়ে দুই দফায় শিল্পমালিক, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।