অর্থ লিপি

১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ৩ বৈশাখ ১৪৩৩

ইউনিলিভার কনজ্যুমারের লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার  কেয়ার লিমিটেড (UNILEVERCL) গত ৩১ শে ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের  ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। গতকাল ৯ই মার্চ ২০২৪,অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।

গত ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে  ৪৯.৮৯ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২৫.৪৩  টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১২২.২১  টাকা।

আগামী ১৪ মে ২০২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০২ এপ্রিল ২০২৪।

উল্লেখ্য, গত বছর  কোম্পানিটি ৩০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ২৪০ শতাংশ এবং বোনাস লভ্যাংশ  ৬০ শতাংশ।

আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।