অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

ইউরোপীয় ইউনিয়নের হামলা বন্ধের আহ্বানও শুনছে না ইসরাইল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও রাফায় ইসরাইলের সেনা অভিযান পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন। তবে তা উপেক্ষা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

মিশর সফরে গিয়ে গাজাবাসীর দুর্দশার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ইইউ প্রেসিডেন্ট। তিনি বলেন, ত্রাণের অভাবে গাজায় যে দুর্ভিক্ষ চলছে তা মেনে নেয়ার মতো না।

এমন অবস্থায় রাফায় ইসরাইলের ব্যাপক সেনা অভিযান পরিকল্পনায় উদ্বেগ জানিয়ে তা বাতিলের আহ্বান জানান তিনি। সেইসাথে, অবিলম্বে যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর তাগিদ দেন ইইউ প্রেসিডেন্ট।

অন্যদিকে ইসরাইলের রাজধানী তেল-আবিব সফরে যাওয়া জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে বৈঠকে রাফায় অভিযানের প্রসঙ্গ উঠলে পিছু না হটার কড়া বার্তা দিয়েছেন নেতানিয়াহু। শোলজ জানান, ফিলিস্তিনিদের অনাহারে ধুঁকতে দেখে; দুর্ভিক্ষের হুমকিতে রেখে নিষ্ক্রিয় বসে থাকা সম্ভব না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।