ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের (EASTLAND) গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। 

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.০৭ টাকা , যা আগের বছর ১.১৪ টাকা ১৪ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.৭৬ টাকা।যা আগের বছর ০.৮৩ টাকা ছিল।শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১.১২ টাকা।

আগামী ৩০ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আগামী রবিবার (১৩ এপ্রিল) কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে, অর্থাৎ আগামী রবিবার কোম্পানিটি যা খুশি দাম বাড়তে বা কমতে পারবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।