ইহুদিরা অবরুদ্ধ গাজা উপত্যকতায় যুদ্ধবিরতির দাবিতে এবার বিক্ষোভ করেছেন। বুধবার (১৩ই ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের হাইওয়েতে একটি ইহুদি গোষ্ঠীর কর্মীরা সড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে সেখানে দীর্ঘ যানজট দেখা দেয়। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, বিক্ষোভের কারণে বুধবার সকালের মাইলের পর মাইল যানজট দেখা দেয়।
‘ইফ নট নাউ’ নামের একটি সংগঠনের কর্মীরা স্থানীয় সময় সকাল ৯ টার দিকে ১১০ ফ্রিওয়ে ডাউনটাউনের দক্ষিণমুখী লেনে বসে যান। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এসময় বিক্ষোভকারীরা ‘আমাদের নামে নয়’ লেখা কালো টি-শার্ট পরিধান করেন এবং তাদের হাতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি সমেত প্ল্যাকার্ড ছিল।
কেসিএএল টিভির ভিডিওচিত্রে পুলিশ আসার আগে কয়েকজন ক্ষুব্ধ গাড়ি চালককে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা গেছে।
হাইওয়ে টহল জানিয়েছে, খবর পেয়েই সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ। সেখান থেকে প্রায় ৭৫ জন বিক্ষোভকারীকে আটক করেন তারা।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সারা বিশ্বের শহরে বিক্ষোভের জন্ম দিয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।