ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

ঈদের ছুটি শেষে আজ অফিস শুরু হচ্ছে,স্টেশনে লোকে লোকারণ্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি সকল অফিস, ব্যাংক, শেয়ারবাজার সকল আর্থিক প্রতিষ্ঠান খুলছে আজ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪রমজানের আগের সময়সূচি অনুযায়ী অফিস চলবে।

একমাস রোজা পালন শেষে বৃহস্পতিবার  (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১০ এপ্রিল থেকে ১৪ শে এপ্রিল মোট দিন ছুটি ছিল ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল রোববার (১৪ এপ্রিল)

এইবছর রেকর্ড পরিমান লোকজন আত্মীয়পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন। ২০২০,২১  সালে করোনার পরে এই বছরে সবচেয়ে বেশি ঢাকাবাসি ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন বলে ধারণা করা গেছে,সারা ঢাকা শহরজুড়ে বন্ধের মধ্যে ছিল ফাকা,ঈদের বন্ধের সময় লোকজন ঘুরেফিরে দারুন উপভোগ করেছেন যানজটমুক্ত শহর পেয়ে  ।

আজ অফিস করতে এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অন্যান্য বছরের মতো অনেকে সোমবার ফিরে সরাসরি অফিসে যোগ দেবেন।

আজ ভোরে পদ্মা ব্রিজে হাজার হাজার গাড়িতে চড়ে ঢাকা আসতে দেখা গিয়েছে অফিসগামীদের। ঢাকার যাত্রাবাড়ী ,সায়েদাবাদে গুলিস্তান ও মহাখালী স্টেশনে  সকালে ছিল লোকে লোকারণ্য।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।