আজ রোববার (২৪শে সেপ্টেম্বর) বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন তারা।
লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকরা অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক।
ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। ১৭৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যেতে শুরু করে।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
লেবানন সেনাবাহিনী বলছে তারা এই সপ্তায় সিরিয়া সীমান্তে প্রায় ১ হাজার অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের আটকে দিয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।