আসছে ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে (সিলেবাসে) অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে। গত সোমবার (২৩ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) এ সংক্রান্ত নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে জানায়।
আজ বুধবার (২৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ড এনসিটিবি’র এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশ নেবে। ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে।
এনসিটিবির নির্দেশনায় আরও বলা হয়, সব শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।