পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতে মোট ১১ টি কোম্পানি আছে। এর মধ্যে ৯ টি কোম্পানি ইতিমধ্যে ২য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। বাকি ২টি কোম্পানির মধ্যে ইতিমধ্যে ১টির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে, সেটি হল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটি আগামিকাল ৩১ জানুয়ারী ইপিএস প্রকাশ করার তারিখ জানিয়েছে।
শুধুমাত্র ১ টি কোম্পানি এখনো ইপিএস দেয়ার তারিখ জানায়নি সেটি হল ইনটেক লিমিটেড।

উল্লেখ্য, যে ৯ টি কোম্পানি ২য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে এর মধ্যে ৭টি কোম্পানির উভয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।
একটির গত ৩ মাসে কিছু মুনাফা কমেছে তবে ৬ মাস মিলে ইতিবাচক আছে। শুধুমাত্র ১ টি কোম্পানির আয় কমেছে, সেটি হলো আমরা টেকনোলজি লিমিটেড। আমরা টেকটেকনোলজির কেন মুনাফা কমেছে সে ব্যাপারে কোম্পানিটি ব্যাখ্যা দিয়েছে।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে , ডলার সংকট ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পুরো জুন ক্লোজিং শেয়ারের মধ্যে আইটি খাতেত শেয়ারগুলি আগের বছরের মুনাফার ধারা ধরে রেখেছে।