ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

এলএনজির দাম বাড়তে পারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

এলএনজির দামে প্রভাব পড়তে পারে, জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধের কারণে। এমনটা জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

তবে আপাতত দেশে আপাতত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম স্থিতিশীল আছে।

আজ সোমবার দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

হরমুজ প্রণালী দিয়ে আমদানিকৃত দীর্ঘমেয়াদি গ্যাসের পরিবহন খরচ বাড়লে স্পটে কেনা কার্গোর সংখ্যা কমিয়ে সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আলোচনার জন্য আজ সোমবার দুপুরে কাতারের সঙ্গে আলোচনায় বসবে পেট্রোবাংলা।

রেজানুর রহমান বলেন, জুলাই পর্যন্ত দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো কেনা থাকায় আপাতত দেশে এলএনজির দাম স্থিতিশীল থাকবে। তবে জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ববাজারে দাম বাড়লে নতুন করে আমদানি করতে হলে গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা আছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।