ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ওটিটিতে শাহরুখের ‘ডানকি’, দেখবেন যেভাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কিং খান শাহরুখের ভক্তদের জন্য সুখবর এলো। সিনেমা হল কাঁপিয়ে এবার ওটিটিতে মুক্তি পেলো শাহরুখ খানের ডানকি। শাহরুখ-হিরানি জুটির সিনেমাটির ওটিটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিনেমা প্রেমিরা। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটালেন বলিউড বাদশা।

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, জিও সিনেমাতে ডিজিটাল রিলিজ করার কথা ছিল ডানকি’র। তবে নতুন ঘোষণা অনুসারে ফিল্মটি এখন অন্য ওটিটি প্ল্যাটফর্মে প্রবাহিত হচ্ছে। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেলো বলিউড বাদশার ডানকি।

গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারি) নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রামে শাহরুখ খান অভিনীত সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছে যেখানে ডানকির ওটিটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনাদের ব্যাগ প্যাক করুন! সারা বিশ্বে ভ্রমনের পর শাহরুখ খান বাড়িতে ফিরছেন। ডানকি, এখন নেটফ্লিক্সে স্ট্রিম করছে!’

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল (১৪ই ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসেই নেটফ্লিক্সে এলো ডানকি।

রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ২০২৩ সালের ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরপরই বিশ্বব্যাপী ঝড় তোলে শাহরুখ-হিরানি জুটির ডানকি।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ৪৫৪ কোটি রুপি আয় করেছে ডানকি। প্রভাস অভিনীত সালার-এর সঙ্গে মুক্তি পাওয়ায় বক্স অফিসে বেশ বেগ পোহাতে হয় ডানকিকে। তবে কম বাজেটের সিনেমাটি শাহরুখ ম্যাজিকে উতরে যায় সেই পরীক্ষা। ডানকি’র মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। একদিকে বলিউডের সবচেয়ে গুণী নির্মাতাদের মধ্যে অন্যতম হিরানি, অপরদিকে সুপারস্টার শাহরুখ খান।

এই জুটির ‘ডানকি’ তাই আকাশ সমান প্রত্যাশা নিয়েই মুক্তি পায়। আর মুক্তির পর দর্শক অনুরাগীদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছে ডানকি। সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হন সমালোচকরাও। বক্স অফিসেও দারুণ সাফল্য দিয়ে বছর শেষ করেন শাহরুখ খান।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।