ঢাকা শেয়ার বাজার

১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ওটিটি প্ল্যাটফর্মে আসবে ‘তুফান’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

সেপ্টেম্বর মাসের ঠিক প্রথম দিন সকালেই ঢাকার চরকি আর কলকাতার হইচই আলাদা আলাদা মেইল বার্তায় জানিয়েছে, ‘তুফান’ ছবিটি মুক্তি দিচ্ছে তারা।

দুই পক্ষই এড়িয়ে গেছে মুক্তির দিন-ক্ষণ। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি তারা একই দিন একই সময়ে উন্মুক্ত করতে যাচ্ছে নিজ নিজ ওটিটি প্ল্যাটফর্মে।

ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ধুমধুমার অ্যাকশন সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্স চেইন এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। পাওয়া যাচ্ছিল না টিকিট।

উৎসবের সিনেমাটি উৎসব পেরিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মাঝেও দর্শকরা দেখেছেন। স্টার সিনেপ্লেক্সের দেয়া তথ্যমতে, জুন-জুলাই মাসে টিকিট বিক্রির হিসাবে ‘তুফান’ ছিলো সবচেয়ে এগিয়ে।

দেশের বাইরেও ‘তুফান’ ঝড় অব্যাহত ছিলো। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ভারত, ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সব দেশেই সিনেমাটি প্রেক্ষাগৃহে টেনেছে প্রবাসী বাংলাদেশিদের। তবে এর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সাড়া পায়। শেষ ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়াতে।

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘মুক্তির পর দীর্ঘদিন হাউজফুল ছিল ছবিটি, হয়েছে ইন্ডাস্ট্রি হিট। অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগল। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। চরকি ও হইচই অ্যাপে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে আগ্রহীদের সেই অপেক্ষা শেষ হবে। মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন, ওটিটিতে মুক্তির পর এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি।’

‘তুফান’-এর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান। এছাড়া সিনেমার গানগুলো মুক্তির পর পরই সাধারণ মানুষ লুফে নিয়েছিল। বিশেষ করে ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ গান দুটি পেয়েছে মেগাহিট তকমা।

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার গাউসুল আলম শাওনসহ অনেকে।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।