ঢাকা শেয়ার বাজার

৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ২৪ অগ্রহায়ণ ১৪৩২

কবি আরফিনা’র কবিতা ‘কান্না’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

কান্না

প্রবল ঝড়, বৃষ্টি আর বিদ্যুৎ-ঝলসানো অন্ধকারে

মায়ের হাত ফসকে ছিটকে গেল

কিশোরী পাতাটি! ভাসতে ভাসতে কোন অচেনা পৃথিবীতে

এগিয়ে চলেছে সে, জানেনা কিছুই…

কিছু আগেই মায়ের চতুর্দিকে গোল হয়ে বসে

গল্প করছিল তারা। রান্নাবান্না শেষ করে মা সবেমাত্র

একটু নিশ্চিন্তে বসেছিলেন তাদের নিয়ে।

পড়ন্ত সূর্য ডুবে গিয়ে

এক ফালি চাঁদও ভেসে উঠেছিল অরণ্যের দিগন্তে।

দিদিদের চুল বেঁধে, রুপোলি টিপে সাজিয়ে

বুকের কাছে টেনে নিয়ে

আদর করতে যাবেন,

এমন সময় অরণ্য তোলপাড় করে

শুরু হল ঘূর্ণিঝড়! তছনছ হতে শুরু হল চতুর্দিক…

ক্ষতবিক্ষত ভেসে যেতে যেতে কিশোরী পাতাটির

অন্তর জুড়ে ভেসে ওঠে

মায়ের আদরভরা মুখ, দিদিদের চঞ্চলতা,

তাদের ছোট্ট ছোট্ট অদৃশ্য রান্নাঘর, আর মায়ের কাছে

অল্পস্বল্প পাঠ নিতে শেখা…

ছিন্নভিন্ন অরণ্য জুড়ে পাতাদের মায়েরা

বুকফাটা আর্তনাদে কাঁদে,

কাঁদতেই থাকে—

অঝোরে বৃষ্টি নামে পৃথিবীতে…

                                                                                                                                                                     কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’

                                                                                                                                                              কবি টিএম মিলজার হোসেনের দুটি কবিতা

Author

  • তরুণ প্রজন্মের দ্বিতীয় দশকের কবি আরফিনা। তাঁর জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯৫ পশ্চিমবঙ্গের দঃ ২৪ পরগনা জেলায়। প্রবল ব্যক্তিসত্তার অন্তর্মুখী ভাবনা তাঁর কবিতার প্রধান অবলম্বন। কখনো বা তিনি কিছুটা প্রথাভাঙা। অসহায়তা আর বেদনাতুর জীবনের পর্বে পর্বে লুকিয়ে থাকে যে অসাম্য, সেই সব ক্ষতস্থানেও তিনি কিছুটা আলো ফেলতে চান। তিনি উচ্চারণ করেন তাঁর নিজস্ব বোধের ঘরানাকে সঙ্গী করে। ঝরে পড়া অভিমানও তাঁর কবিতাকে জোনাক-দীপ্ত করে তোলে। আরফিনা জোনাকি নামে একটি কবিতাপত্রের সম্পাদনা করে থাকেন।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।