বাংলা ভাষাভাষীদের সব দেয়ালে বাংলা ছবির পোস্টার ঝুলবে, এটাই তো স্বাভাবিক। যদিও ১৯০৫ সালের বঙ্গভঙ্গের রেশ ধরে দুই বাংলার মাঝে আজও ঝুলছে শুধুই কাঁটাতার। এমন পরিস্থিতিতে বহুবার বৈঠক হয়েছে ভাষা ও সংস্কৃতির দাবি নিয়ে; অন্তত নাটক-সিনেমাটা চলুক সমানতালে। কিন্তু সেটির সমাধান আজও হলো না। তবু রক্ষা, পূর্ব বাংলার টেলিভিশনটা পশ্চিমবঙ্গে জায়গা না পেলেও সিনেমার বিনিময় এখনও চলছে ধুঁকে ধুঁকে। সঙ্গে রয়েছে শিল্পী বিনিময় সভ্যতা।
যেমন একযুগ ধরে তো টলিউড শাসন করছে ঢাকার অভিনেত্রীরাই। যার মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তার করে আছেন জয়া আহসান। শেষে যুক্ত হলেন রাফিয়াত রশিদ মিথিলা। মাঝে ফেরদৌস-শাকিব-শুভসহ আরও অনেকেই। ফলে কলকাতার দেয়ালে ঢালিউডের সিনেমা কিংবা শিল্পীর পোস্টার শোভা পাওয়া নতুন কোনও ঘটনা নয়।
অনেক কিছু ছাপিয়ে পশ্চিমবঙ্গের দেয়ালে ‘সুড়ঙ্গ’, আফরান নিশো-তমা মির্জা অভিনীত ঢালিউডের ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর এই সিনেমাটি ঈদে মুক্তি পেয়ে এরমধ্যে ঢালিউডে সুপারহিট। যাচ্ছে এখনও হাউজফুল। এরমধ্যেই নতুন খবর এলো, ২১শে জুলাই পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছে এসভিএফ!

অনেকেই জানেন, ইউটিউব আর ওটিটি’র সুবাদে আফরান নিশোর ভক্ত সংখ্যা পশ্চিমে পাহাড়ছুঁই। ফলে তার প্রথম ছবি নিয়ে বাড়তি উত্তাপ বইছে অঞ্চলটিতে। ধারণা করা হচ্ছে, ঢালিউডের যেকোনও ছবির টলিউড রেকর্ড অতিক্রম করবে ‘সুড়ঙ্গ’।
নির্মাতা রায়হান রাফী বললেন, ‘ঢাকায় মুক্তির আগেই কলকাতা থেকে আভাস মিলেছিল ছবিটি নিয়ে। তারা মুখিয়ে আছে ছবিটি দেখার জন্য। এমনকি পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ নিয়মিত খোঁজ রাখছেন ছবিটির ঢাকার হল রিপোর্টের দিকে। অবশেষে সেই মানুষদের কাছে ছবিটি নিয়ে যেতে পারছি দ্রুত সময়ের মধ্যে, সেটাই আসলে বড় বিষয়। এর জন্য এসভিএফ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে।’
SURONGO | Official Trailer | Afran Nisho | Tama Mirza | Raihan Rafi
এই প্রতিবেদন ‘সুড়ঙ্গ’ সিনেমার টলিউড সফর কিংবা সাফল্য নিয়েও নয়। চেষ্টা শুধু কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক দেয়ালে বাংলাদেশটাকে নতুন করে দেখা। কারণ, গত দেড় মাস ধরে পশ্চিমবঙ্গের সিনে প্রচারণার প্রায় পুরোটাজুড়েই আছে বাংলাদেশ। যার শেষটা আরও বড় করে ধরা দিলো ‘সুড়ঙ্গ’ সুবাদে। কারণ, এখন কলকাতার দেয়াল ও মাল্টিপ্লেক্সগুলোতে শোভা পাচ্ছে ‘অর্ধাঙ্গিনী’, ‘মায়া’ আর ‘সুড়ঙ্গ’ ছবির পোস্টার। যার তিনটির সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশ তথা ঢালিউডের নাম।
পশ্চিমবঙ্গের হলে মিথিলার ‘মায়া’রবিবার (১৬ই জুলাই) ঢাকাই নির্মাতা ও ভিডিও সম্পাদক সিমিত রায় অন্তর দুটো ছবি পোস্ট করেন কলকাতার দেয়ালের। যে দেয়ালে শোভা পাচ্ছিল ‘সুড়ঙ্গ’ ও ‘অর্ধাঙ্গিনী’র পোস্টার।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।