উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কয়েকগুণ কমে এসেছে। গত তিন দিন ধরে তাপমাত্রার পারদ ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও আজ মঙ্গলবার (১২ই ডিসেম্বর) তা ১১ দশমিক ৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে; যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে একই দিন ভোর ৬টায় রেকর্ড করা হয় ১২ ডিগ্রি। তবে তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ২ ডিগ্রি কমলেও সকাল সাড়ে ৮টার পর খানিকটা উঁকি দিয়েছে সূর্য।
সরেজমিনে সকাল থেকে জেলা শহরের ধাক্কামারা ও শেরেবাংলা পার্ক এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে পড়ে জেলা শহরের চারপাশ। এ সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতি কম দেখা গেছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে কিছু মানুষকে বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষণ রোকনুজ্জামান রোকন জানান, গত সোমবার (১১ই ডিসেম্বর) তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা থাকলেও তা আজ সকাল ৬টায় ১২ ডিগ্রিতে নেমে যায়।
৩ ঘণ্টার ব্যবধানে তা কমে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামীতে তাপমাত্রা আরও কমে আসার পাশাপাশি শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।