ঢাকা শেয়ার বাজার

১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার ২৯ পৌষ ১৪৩২

কাল থেকে বিক্রি হবে শতভাগ অনলাইনে রেলের অগ্রিম টিকিট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আগামীকাল ৭ই এপ্রিল থেকে বিক্রি করা হবে। ৭ই এপ্রিল বিক্রি হবে ১৭ই এপ্রিলের, ৮ই এপ্রিল ১৮ই এপ্রিলের, ৯ই এপ্রিল ১৯ শে এপ্রিলের, ১০ই এপ্রিল ২০ শে এপ্রিলের এবং ১১ই এপ্রিল বিক্রি হবে ২১ শে এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।

ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ই এপ্রিল থেকে। ১৫ই এপ্রিল বিক্রি হবে ২৫ শে এপ্রিলের, ১৬ই এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ই এপ্রিল ২৭ শে এপ্রিলের, ১৮ই এপ্রিল ২৮ শে এপ্রিলের, ১৯ শে এপ্রিল ২৯ শে এপ্রিলের এবং ২০ শে এপ্রিল বিক্রি হবে ৩০ শে এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।

ঈদ উপলক্ষে আন্তর্দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তর্দেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭-৩০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত) শতভাগ শুধু অনলাইন, মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে।

টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, অনলাইনে রেলের টিকিট লিংক  ‘Rail Sheba’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID বা পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।