অর্থ লিপি

২৬ মে ২০২৬ মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, চামড়ার মান রক্ষা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের লক্ষ্যে সারাদেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। যতদিন না চামড়া ন্যায্য মূল্যে বিক্রি করা সম্ভব হবে, ততদিন এগুলো সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি গতবারের চেয়ে বেশি মূল্যে চামড়ার দাম নির্ধারণ করতে, তবে সেটা অবশ্যই যৌক্তিক হবে। এ বছর যেন কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে, সেজন্য আমরা মজুদের ওপর জোর দিচ্ছি।

আজ বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা একটি প্রামাণ্যচিত্র তৈরি করছি, যেখানে চামড়া ব্যবস্থাপনা ও সংরক্ষণের পদ্ধতি তুলে ধরা হবে। যতক্ষণ পর্যন্ত উপযুক্ত মূল্য না পাওয়া যায়, ততক্ষণ যেন তারা চামড়া সংরক্ষণ করতে পারেন, সেই বিষয়টিও এতে থাকবে। এর পাশাপাশি সারাদেশে ৫ লাখ লিফলেট বিতরণ করা হবে।

বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত স্থানে যেন কোরবানির হাট বসে এবং তার বাইরে যেন কোনো পশু ক্রয়-বিক্রয় না হয়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পশুর হাটে যে হাসিল নেওয়া হয়, সেটি যেন ৫ শতাংশের নিচে থাকে, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। সরবরাহ ও চাহিদার ভিত্তিতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তর আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।

শেখ বশির উদ্দিন আরও বলেন, আমাদের বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিশ্চিত করার উদ্দেশ্যে প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে, যদিও আমরা তা চাই না। প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ করতে পারি, যদিও সেটি অনেকাংশে বাজার ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যেন সঠিক মূল্য নির্ধারণ করা যায়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।