এবারের ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অতিমানবীয় কিছু করতে পারেনি। তাতে নিউজিল্যান্ড নিশ্চিত ভাবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে। সর্বশেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে শ্রেয়তর রান রেটে সেমিতে এক পা দিয়ে রেখেছিল কিউই দল।
সেমির জন্য ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানে জিততে হতো। তাহলেই কিউইদের রানরেট টপকাতে পারতো পাকিস্তান। কিন্তু ইংল্যান্ড শুরুতে ব্যাটিং নেওয়ায় সেই সম্ভাবনা মুহূর্তেই মিলিয়ে গেছে। তার পর ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৭ রান করায় অসম্ভব এক সমীকরণের সামনে ছিল তারা। ৪০ বলের মধ্যে তিনশোর বেশি রান করা লাগতো। যদিও পাকিস্তান ম্যাচটা হেরেছে ৯৩ রানের ব্যবধানে।
ফলে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। যা গত বিশ্বকাপের পুনরাবৃত্তি। মুম্বাইয়ে ম্যাচটা হবে আগামী বুধবার। তার একদিন পর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।