দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩০.১ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৮৭.৪০শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহে কি গতি আসবে বাজারে? এই প্রশ্ন বিনিয়োগকারীদের।
বাজার বিশ্লেষকরা জানান, গত সপ্তাহে বিভিন্ন গুজব বাজারে ছড়িয়ে পরার কারণে বিনিয়োগকারীদের মধ্যে ভয়ে শেয়ার বিক্রির প্রবণতার পড়েছিল, তাছাড়া সূচক পতন হওয়ার ফলে অনেকেই ভয়ে স্টকলস নেয়াতে গত সপ্তাহে সূচক নিম্নমুখী ছিল। সপ্তাহের শুরুতে উর্ধ্বমুখিতা দেখা গেলেও শেষ দিকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারায় সূচক।
বাজার বিশ্লেষকরা বলছেন, যেহেতু মার্জিন লোন বিধিমালার সংশোধনী বিল পাশ হয়েছে, এখন এই বিষয় নিয়ে আপাতত মানুষের মধ্যে আর কোন ভীতি থাকবে না। বাজার বিশ্লেষকদের মতে আপাতত দেশের মধ্যে যদি রাজনৈতিক অস্থিরতা না ঘটে তাহলে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়তে থাকবে এবং ধাপে ধাপে বাজার আবার উর্ধ্বমুখী হবে।
ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৪৮৪ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪৫৭ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫ দশমিক ৯২ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতের আধিপত্য ছিল। লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৮৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১২ দশমিক ৮০ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৮০ শতাংশ। ব্যাংক খাত ৮ দশমিক ৭১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর ৭ দশমিক ৭০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল কাগজ ও মুদ্রণ খাত।
ডিএসইতে গত সপ্তাহে তিনটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে তথ্যপ্রযুক্তি খাতে। এছাড়া জীবন বীমা খাতে ৮ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ৬ দশমিক ৯৭ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে গত সপ্তাহে পাট খাতে সবচেয়ে বেশি ৫ দশমিক ৬৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া সেবা ও আবাসন খাতে দশমিক ৭৯ ও করপোরেট বন্ড খাতে দশমিক ২৫ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ২ দশমিক ২৯ শতাংশ কমে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ২৪ শতাংশ কমে ৮ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে গত সপ্তাহে ৯৭ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯৮ কোটি ২৪ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২১২টির আর দর অপরিবর্তিত ছিল ২১টির।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।