ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে আনুষ্ঠানিক ভাবে চালু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। বেসরকারি খাতের সিটি ব্যাংক এ সেবা নিয়ে এসেছে।

এখন থেকে গ্রাহকরা স্মার্টফোন ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও নগদবিহীন লেনদেন করতে পারবেন।

এর ফলে যেকোনো ধরনের অর্থ পরিশোধে কোনো কার্ডের প্রয়োজন হবে না।

আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। আরো ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।

প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডের গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে গুগল পে ওয়ালেটে যুক্ত হতে পারবেন। তবে ভবিষ্যতে অন্য ব্যাংক ও কার্ডের গ্রাহকরাও এ সুবিধা ভোগ করতে পারবেন। একই সঙ্গে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফোন ভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও এর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুগল পে বর্তমানে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিশ্বের ৪০টির বেশি দেশে চালু রয়েছে। বাংলাদেশের মতো উদীয়মান ডিজিটাল অর্থনীতিতে এর প্রবেশ নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে দাবি করছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।