অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছুটির সময়ে ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটিকালে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে এলে তা দ্রুত নিকটস্থ থানায় জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন ছুটির মধ্যেও বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ সেবা চালু থাকবে। তবে এই সময় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার (আইবিএফটি) সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচনে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবায় কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এ বিষয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন নির্বাচনে এমএফএস এবং এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে নির্দিষ্ট সময়ের জন্য লেনদেন সীমিত করা হবে। সে অনুযায়ী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা কার্যকর থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।