ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

জুতার ব্যবসায় এবার সাকিব আল হাসান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দশম বিপিএল নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। ক্রিকেট মাঠের ব্যস্ততার কারণে নবনির্বাচিত এমপি হয়েও নিজের এলাকায় সময় দিতে পারেননি। সময় দিতে পারেননি নিজের ব্যবসায়ও। তবে বিপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায় মনোযোগ দিয়েছেন সাকিব, শুরু করেছেন এবার নতুন আর এক ব্যবসাও।

সোনা আমদানি প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউজসহ বিভিন্ন ধরণের ব্যবসার সঙ্গে জড়িত সাকিব। এবার জুতার ব্যবসায় নেমেছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য। স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে বাজারে আসছে তার নিজস্ব ব্র্যান্ড ‘SAH 75’।

আরও পড়ুন…

ডার্বি জিতলো মায়ামি, মেসি-সুয়ারেজের জোড়ায়

জানা গেছে, সাকিবের ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। সারাদেশে ৯৫টি শোরুমের মাধ্যমে সেই কার্যক্রম চালাবে কোম্পানিটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।

শামীম কবির বলেছেন, ‘যৌথ উদ্যোগে করা নতুন এই ব্র্যান্ডের নাম আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছি। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদার থাকবে।’

স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করার পাশাপাশি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহও করবে। তাদের তিনটি কারখানা রয়েছে। যার মধ্যে একটিতে জুতা তৈরি হয়। সাকিবের এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।