পুঁজিবাজারে তালিকাভুক্ত খাতের আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের (GENEXIL) পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী শনিবার ২৮ অক্টোবর, ২০২৩, বেলা ১২ টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৩ অক্টোবর বিকাল ৩টায় পর্ষদ সভার ঘোষণা করেছিল।
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।এর মধ্যে ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।