অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

জেমিনি সি ফুডের বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জেমিনি সি ফুড পিএলসি’র (GEMINISEA) শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিলো। এর মধ্যে ৭.৫০  শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

বিধি অনুসারে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করার পর এ বিষয়ে সম্মতি চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসি সম্প্রতি কোম্পানিটিকে আলোচিত বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।

বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল ঘোষিত বোনাস শেয়ার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

উল্লেখ্য, কোম্পানিটির নগদ ৭.৫০ শতাংশ লভ্যাংশ রেকর্ড তারিখ ছিল ৫ ডিসেম্বর ২০২৪ যা ইতিমধ্যেই শেষ হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।