ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

টলিপাড়ায় কর্মবিরতির ডাকে শুটিং বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ মঙ্গলবার(১৬ই জানুয়ারি) সকালে ইলেকট্রিশিয়ান গিল্ড টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেয়। সকাল থেকেই একাধিক সিরিয়ালের শুটিং বন্ধ। সকালেই টলিপাড়ার দৈনন্দিন কর্মসূচিতে তাল কাটল। টেকনিশিয়ানদের একাংশ সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন। জানা যাচ্ছে, ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে গিল্ডের আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। তার ফলেই তাঁরা কর্মবিরতির ডাক দিয়েছেন। আজ মঙ্গলবার সিরিয়ালের এক সহকারী পরিচালক বললেন, ‘‘সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেক ক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে।’’

ঘুমের মধ্যেই চলে গেলেন প্রভা, আগামীকাল শেষকৃত্য

তা হলে কি টলিপাড়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ থাকবে? উত্তর পেতে ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না। আমি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছি। বিকেলে কলকাতায় ফিরেই সমস্যা খতিয়ে দেখব।’’

সূত্র: আনন্দবাজার

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।