অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নেই সাকিব ও তাসকিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে হট ফেবারিট ভারত এবং বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলছেন না সাকিব ও তাসকিন।

কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের পর টালমাটাল অবস্থা। এবার প্রতিপক্ষ ফর্মের তুঙ্গে থাকা ভারত। যাদের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যানটা তেমন ভালো নয় বাংলাদেশের।

ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো জয়ের রেকর্ড নেই লাল সবুজদের। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০বার টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে। অবশ্য সাম্প্রতিক পরিসংখ্যানে কিছুটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে শেষ ৪ ওয়ানডের তিনটিতেই জয় টাইগারদের ঝুলিতে।

ভারতের যেই সাকিবকে নিয়ে সবচেয়ে বেশি ভয়ে থাকার কথা, সেই সাকিবই আজ ম্যাচে নেই। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। ফলে বাংলাদেশের হয়ে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। সাকিবের পরিবর্তে দলে জায়গা হয়েছে নাজুম আহমেদের। এ ছাড়াও দলে জায়গা হারিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। আর ভারত অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।