বসুন্ধরা
যে ঘরে প্রেম নির্যাতিত, নির্বাসিত, ধৃত,
সেখানে!
বসুন্ধরা মহামায়া কারো একার নয়
হাতে হাত, বুকে বুক, ঠোঁটে ঠোঁট
যার সাথেই হোক,
প্রেমহীন এই বাণিজ্যিক রুক্ষ ব্রহ্মান্ডে
তুই তার প্রেমিকাই হয়ে ওঠ,
থাকুক না হয় থাক কিছু ভোগ কিংবা উপভোগ,
সত্তম একটা প্রেমও না হয় হোক।
যেখানে শুয়োরের হাতে পারদের বেচাকেনা
সেই ব্রম্মান্ড নরকে প্রেম কি উত্তম না?
আরও পড়ুন…
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘মৃত্তিকা’
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘লাল রক্ত নীল খেলা’
কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’
Author
-
টি এম মিলজার হোসেন একজন বাংলা ভাষার কবি। তিনি সর্বদা ব্যতিক্রম কবিতা লিখে থাকেন, তিনি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। তার কবিতার প্রধান বিষয়বস্তু দেশ, মানুষ, মনুষ্য প্রাণী, প্রকৃতি, মানব আদর্শ, হতাশা, দাহকাল, নরক ভূমি, সমসাময়িক অস্থির সময়, মনুষ্যত্ব বোধ, অধর্ম, হিংসা ও হিংস্রতা। তার কর্মজীবন মূলত পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার তার পেশা হলেও তার অপরিসীম ভালবাসা সাহিত্যে। তিনি নরওয়ে থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘সাময়িকী’র সাবেক মাল্টিমিডিয়া সম্পাদক। বর্তমানে ‘ঢাকা শেয়ার বাজার ডট কম’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
View all posts