অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

ডিএসইর ব্লক মার্কেটে, ফ্লোরে থাকা ১টি শেয়ারের বড় লেনদেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার ২রা ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৯ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৭৬.৯৬  কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৮ টি কোম্পানির ট্রেড হয়েছে ৪৫.৮৫ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৩১.১১ কোটি টাকা।

আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেডের (IPDC), লেনদেন হয়েছে মোট ২৫.১৮  লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে ইসলামি ব্যাংকের ২৩.১১ লাখ, প্রাইম ব্যাংকের ২০ লাখ, ব্রাক ব্যাংকের ৯.৪০ লাখ ও বেক্সিমকো লিমিটেডের ৬.৩১ লাখ শেয়ারের।

এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে  সিপার্ল বিচের (SEAPEARL)। এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স, স্কয়ার ফার্মার, ইসলামি ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের।

উল্লেখ্য আজ ব্লকে ৭৬.৯৬ কোটির লেনদেন এর মধ্যে শুধু মাত্র সিপার্ল বীচ ও আইপিডিসি ফাইনান্স লিমিটেড এই ২টি কোম্পানিরই লেনদেন হয়েছে প্রায় ২৭ (২৬.৮৩) কোটি।

উল্লেখ্য, আজকের ব্লক লেনদেনে সর্বোচ্চ লেনদেন  হওয়া দুটি কোম্পানির মধ্যে ১টি আইপিডিসি ফাইনান্স লিমিটেড বহুদিন যাবৎ বাজারে ফ্লোরে আটকে আছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।