ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক ২৭ ধরণের ব্যবসায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।

গতকাল রোববার (১৮ মে) এনবিআরের ভ্যাট বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: কি কারণে বিনিয়োগকারীদের কফিন মিছিল, ইস্যুটির সমাধান হওয়া উচিত নয় কী?

যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও সমজাতীয় চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো- আবাসিক হোটেল, সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন, ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালি সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেট এর সব ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর ভ্যাটযোগ্য পণ্য ক্রয়/বিক্রয় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসি (দেশে উৎপাদিত ওষুধ ব্যতীত), মিষ্টান্ন ভাণ্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার, স্বর্ণের-রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাইকারি।

আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

এছাড়া অন্যান্য বড় ও মাঝারি (পাইকারি ও খুচরা) ব্যবসায়ী, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, সিকিউরিটি সার্ভিস, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং/অনলাইন অ্যাডমিশন প্রসেসিং সেন্টার, ভ্যাটের আওতাভুক্ত অন্যান্য পণ্য ও সেবা এবং বোর্ড বা কমিশনার নির্বাচিত যে কোনো ব্যবসায়ী এই বাধ্যতামূলক ডিজিটাল চালানের আওতাধীন।

এনবিআর জানায়, ইএফডি/এসডিসি/পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে ভ্যাট ফাঁকির সুযোগ কমবে এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে। ভ্যাট ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।