পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (TOSRIFA) একজন উদ্যোক্তা পরিচালক তার কাছে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকৃত শেয়ারের বর্তমান বাজার দর ২২.৭০ টাকা হিসাবে ৪.৯৩ কোটি টাকা সমান।
কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক রফিক হাসান তার কাছে থাকা কোম্পানির মোট ২১ লাখ ৭৪ হাজার ৮৩০টি শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।