পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড (ITC ) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৬৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৫৪ টাকা।
গত ৩ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা বেড়েছে ২২ শতাংশ।
অপরদিকে ৩ প্রান্তিক মিলে ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.৩৯ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে ২৫ শতাংশ মুনাফা বেড়েছে
গত ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ২.৫০ টাকা যা আগের বছরে ছিল ২.৩৯ টাকা এবং শেয়ার প্রতি নিটসম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৮.৩০ টাকা। যা আগের বছরে ছিল ১৭.১৫ টাকা।
আইটি খাতের কোম্পানি হিসাবে দাম ও পেক্ষাপট বিচারে কোম্পানির চমৎকার মুনাফা এসেছে।