ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার ৩০ অগ্রহায়ণ ১৪৩২

দুর্নীতিমুক্ত অর্থব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবো: অর্থ প্রতিমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

অর্থ প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়সা খান একটি দুর্নীতিমুক্ত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ রবিবার (৩রা মার্চ) সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী। এ সময় অনুভূতি জানতে চাইলে প্রতিমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।

নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান আজ বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে আসেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশের অর্থব্যবস্থার সঙ্গে প্রত্যেক মানুষের সম্পৃক্ত রয়েছে। তাই অর্থনৈতিক উন্নয়ন করতে হলে একটা স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন…

ডিসি সম্মেলন শুরু, গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

প্রধানমন্ত্রী আমার ওপর যে ভরসা রেখেছেন, তা আমি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো জানিয়ে তিনি বলেন, অর্থনীতির সঙ্গে সারা দেশের মানুষ সম্পৃক্ত এবং সারা বিশ্বের মানুষ সম্পৃক্ত। দুর্নীতিমুক্ত অর্থ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করবো।

কর্মপরিকল্পনা বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো কী এবং বর্তমান পরিস্থিতি কী, সেটা আমি কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হয়ে আমার কর্মপরিকল্পনা নির্ধারণ করবো। আমি সর্বদা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পরামর্শক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাবো।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।