শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেড গত ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাবব ছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের শতাংশ ১০ নগদ লভ্যাংশ দেবে।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৪ টাকা, আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৬৭ টাকা।
গত ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৯.৯৩ টাকা, আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬.৮৩ টাকা । শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১.০৯ টাকা।
আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
আগামী রবিবার কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।