ঢাকা শেয়ার বাজার

১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার ৩০ মাঘ ১৪৩২

নাশা গ্রুপের চেয়ারম্যান ও স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, বিভিন্ন কোম্পানির শেয়ার জব্দ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

নাশা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও গ্রুপটির পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক ও ৫৫ কোম্পানির বিপুল শেয়ার ফ্রিজ/জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৮ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন। ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাট দুটি মহাখালী ডিওএইচএসে, যার মূল্য ৪ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, নাসরিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুস ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখার দায়ে মামলা করা হয়েছে। তদন্তকালে বিভিন্ন সূত্র হতে জানা যায়, আসামি তার নামীয় স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করা আবশ্যক।

উল্লেখ্য, নজরুল ইসলাম মজুমদার ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সাবেক সভাপতি ছিলেন এবং তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।