ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

এসএমই মার্কেটে লেনদেন করতে ৩০ লাখ টাকার শেয়ার থাকতে হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

এসএমই বাজারে লেনদেনের জন্য বিনিয়োগ সীমা পুনরায় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই প্ল্যাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচিত হতে অন্তত ৩০ লাখ টাকার শেয়ারে বিনিয়োগ থাকতে  হবে।

২০২২ সালের সেপ্টেম্বরে কোয়ালিফাইড ইনভেস্টরদের পুঁজিবাজারে সর্বনিম্ন বিনিয়োগ সীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিপরীতে বিনিয়োগ সীমা কমানোর জন্য হাইকোর্টে রিট করা হয়। কিন্তু রিট খারিজ করে ৩০ লাখ টাকার নির্দেশনাকে বৈধতা দিয়েছে হাইকোর্ট। ফলে এখন থেকে এসএমই বাজারে বিনিয়োগকারীদের লেনদেনযোগ্য হতে ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকার কথা জানিয়েছে।

আজ  ডিএসইর নিউজ বিভাগে খবরের মাধ্যমে বিষয় টি জানিয়েছে ।এর আগেও একবার জানিয়েছিল ডিএসইর নিউজ বিভাগ ।

যে সকল বিনিয়োগকারী এসএমই বাজারে নিয়মিত লেনদেন করেন তাদের আগামী ৩ মাস (অক্টোবর ২৩ -ডিসেম্বর ২৩) লেনদেন উপযোগী হতে আপনার বিও একাউন্টে আগামী ২৭শে সেপ্টেম্বর ২০২৩, Cutt of Date এ (৩০,০০,০০০) ৩০ লাখ টাকার সমপরিমাণ শেয়ার থাকতে হবে।

তাছাড়া যে সকল বিনিয়োগকারী QI&EI নিবন্ধিত (Registered), তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

উল্লেখ্য, এখন বিনিয়োগকারীদের কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য নিবন্ধন করতে হয়না, কারো পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার বিনিয়োগ (ক্রয়মূল্য বা বাজারদরের সর্বোচ্চ বিবেচ্য) থাকলে ডিএসই স্বয়ংক্রিয় ভাবে নিবন্ধন করে দেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বাজারে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারী বাছাইয়ে ডিএসই নিবন্ধন করবে, প্রতি প্রান্তিকে একবার । এজন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল এই কোয়ালিফাইড ইনভেস্টরের তথ্য সরবরাহ করবে।

এসএমই মার্কেটে পরবর্তী প্রান্তিকে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্যে অবশ্যই ২৭শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে আপনার বিওতে ৩০  লাখ টাকার ম্যাচিউরড শেয়ার রাখুন।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।