সরকার পল্লী সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণের অর্থের জন্য ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে সুকুক ইস্যুর লক্ষ্যে শরীয়াহ এডভাইজরি কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকে সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুকুক বন্ড ইস্যু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসতিসনা এবং ইজারা পদ্ধতিতে তিন হাজার কোটি টাকার এই সুকুক বন্ডের মেয়াদ হবে সাত বছর। আলোচ্য সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে।
এতো আরও বলা হয়, বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআইডি) এর মাধ্যমে প্রকল্পটির আওতায় দেশের আটটি বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে।যার মোট দৈর্ঘ্য ১৭ হাজার ৬৯৭ মিটার, ৩৮ হাজার ৮০০ মিটার সংযোগ সড়ক এবং চার হাজার ২৩০ মিটার নদীশাসনের কাজ বাস্তবায়ন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও বায় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।